বিকল্প 'পিঁপড়াবিদ্যা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে এলাকাগুলোয় প্রেক্ষাগৃহে পিঁপড়াবিদ্যা ছবির প্রদর্শনী করা সম্ভব হবে না, ওই এলাকাগুলোয় বিকল্প উপায়ে প্রদর্শনীর ব্যবস্থা করেছে পরিবেশক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। শুরুতে এভাবে প্রদর্শনী হবে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে। ১০ নভেম্বর থেকে প্রতিদিন প্রদর্শনী হবে বেলা তিনটা, বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটায়।
ছবির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী জানান, চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে প্রদর্শনী কত দিন চলবে, তা চূড়ান্ত হয়নি। তা নির্ভর করবে দর্শকদের চাহিদার ওপর। এরই মধ্যে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় ‘অল্টারনেটিভ স্ক্রিনিং ফোরাম’ নামে একটি সংগঠন করা হয়েছে। বিকল্প উপায়ে প্রদর্শনীর ব্যবস্থা করা হলেও প্রেক্ষাগৃহের প্রদর্শনী অব্যাহত থাকবে।