বিক্রি হচ্ছে অ্যাবে রোড স্টুডিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনোদন ডেস্ককিংবদন্তি ব্রিটিশ ব্যান্ড বিটলেসর প্রিয় ধারণ-স্টুডিও রয়েছে লন্ডনের অ্যাবে রোডে, যা অ্যাবে রোড স্টুডিওজ নামে পরিচিত। এটি বিক্রি করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। স্টুডিওর মালিক ধারণ প্রতিষ্ঠান ইএমআই এটির দাম কত হেঁকেছেন, তা জানা যায়নি। তবে ব্রিটেনের ফিনানশিয়াল টাইমস-এ ভবনটির আনুমানিক দাম উল্লেখ করা হয়েছে দুই কোটি ডলার। ১৯২০ সালে কোম্পানি এক লাখ ৬০ হাজার ডলারে বাড়িটি কিনে নেয়। ১৯৬৯ সালে বিটলেসর অ্যালবামের মোড়কে ওই স্টুডিও ভবনের ছবি ছাপা হয়। এর পর থেকে স্টুডিওটির নাম ছড়িয়ে পড়ে। মাইকেল জ্যাকসনের মতো বড় বড় তারকার গান ওই স্টুডিওতে ধারণ করা হয়। ওয়েবসাইট।