বিক্রি হবে ছবির হ্যারি পটারের জন্মভিটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুমুল জনপ্রিয় ‘হ্যারি পটার’ সিরিজের ছবিতে হ্যারির জন্মভিটা হিসেবে দেখানো হয়েছিল যুক্তরাজ্যের সাফোকে অবস্থিত ভেরে হাউস নামের একটি কটেজ। সম্প্রতি চতুর্দশ শতকের পুরোনো বাড়িটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন এর বর্তমান মালিক জেন র্যানজেটা। হ্যারি পটারের কল্যাণে পরিচিতি পাওয়া এই বাড়ির দাম তিনি হেঁকেছেন প্রায় এক মিলিয়ন পাউন্ড।‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস: পার্ট ১’ ছবিতে ঐতিহ্যবাহী ভেরে হাউসকে ঘিরেই গড়ে উঠেছে কাল্পনিক গ্রাম গর্ডিক’স হলো। ‘হ্যারি পটার’ সিরিজের ছবির বদৌলতে ব্যাপক পরিচিতি পেয়েছে বাড়িটি। বহু মানুষ এই বাড়ির ফটকের সামনে দাঁড়িয়ে ছবি তুলছে। এক খবরে এমনটিই জানিয়েছে দ্য টেলিগ্রাফ।মধ্যযুগের এই বিশাল বাড়িতে রয়েছে বসার ঘর, খাবার ঘর, রান্নাঘর, চিলেকোঠা, দুটি স্নানঘরসহ আরও অনেক কিছু।