বিক্রি হয়নি প্রীতির দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএলে প্রীতি জিনতার দল ‘কিংস ইলেভেন পাঞ্জাব’ বিক্রি হয়নি হিরো গ্রুপের কাছে। সম্প্রতি প্রীতি তাঁর এই ক্রিকেট দল সম্পর্কে এ বক্তব্য দেন। একটি টিভি চ্যানেলের খবরে বলা হয়, হিরো হোন্ডার নির্মাতা প্রতিষ্ঠান প্রীতির দলটি কিনে নিয়েছে। এ ব্যাপারে প্রীতি তাঁর টুইটার পেজে উল্লেখ করেন, ‘খবরটি পুরোপুরি ভিত্তিহীন। ওই প্রতিষ্ঠান কিংস ইলেভেন কিনে তো নেয়ইনি, এ ব্যাপারে তাদের সঙ্গে আমাদের কোনো আলাপও হয়নি।’ ওয়েবসাইট।