বিগ বস নম্বর চার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র নরওয়ে থেকে ফিরেছেন সালমান খান। সেখানে একটি চলচ্চিত্র উৎসবে ছিল তাঁর সাম্প্রতিক দাবাং ছবির প্রদর্শনী। ফিরেই নেমে পড়েছেন বিগ বস ৪ অনুষ্ঠানের প্রচারে। আলোচিত এই রিয়েলিটি শোর প্রচারের জন্য তৈরি একটি মিউজিক ভিডিওতে দেখা যাবে তাঁকে। আর সালমানের উপস্থিতি মানেই দারুণ কিছু। তা কে না জানে? ব্যতিক্রম নন মিউজিক ভিডিওটির নৃত্য নির্দেশক পনি ভার্মাও। ‘মেয়েদের সঙ্গে সালমানের নাচ-গান। এর বাইরে এখানে আমরা সালমানকে দিয়ে খুব বেশি কিছু করাচ্ছি না। আসলে ক্যামেরার সামনে তাঁর উপস্থিতি, হাসি। বাজিমাত করার জন্য এটুকুই যথেষ্ট।’ বলেছেন পনি ভার্মা। ওয়েবসাইট।