বিগ বস ৬ এর চ্যাম্পিয়ন উর্বশী ঢোলাকিয়া
বিগ বস ৬-এর চ্যাম্পিয়ন হলেন উর্বশী ঢোলাকিয়া। কালারস চ্যানেলে ১৯ জন প্রতিযোগীকে হারিয়ে এ খেতাব জিতলেন উর্বশী। খেতাব জেতায় ৫০ লাখ টাকা, গাড়ি, আর সুদৃশ্য ট্রফি পেয়েছেন ভারতীয় টেলিভিশন চ্যানেলের এ তারকা অভিনেত্রী। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।এ নিয়ে পরপর তিনবার টেলিভিশন চ্যানেলের ‘বহু’ চরিত্রের অভিনেত্রীরাই জিতলেন বিগ বসের খেতাব।উর্বশীকে এই শো জিততে বেশ পরিশ্রম করতে হয়েছে। হারাতে হয়েছে বিনোদন অভিনেতা ইমাম সিদ্দিকের মত জাঁদরেল বিনোদন অভিনেতাকে। তবে সবসময় সোজা সাপ্টা থেকেই বিগ বসের খেতাব পেলেন তিনি। উর্বশী দূরদর্শনে ১৯৮৭ সালে ‘ওয়াকত কি রফতার’ শো দিয়ে শুরু করেন অভিনয়। তারপর ‘দেখ ভাই দেখ’, ‘শক্তিমান’ থেকে ‘কিউকি সাস ভি কভি বহু থি’ সব মেগাহিট সিরিয়ালেই তিনি কাজ করেছেন। অক্টোবর মাস থেকে শুরু হওয়া বিগ বসের শুরু থেকে তিনি ছিলেন।‘বিগ বস’ শোকে কালারস চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় শো বলা হয়। এই শো উপস্থাপনা করেন বলিউডের অভিনেতা সালমান খান। বিগ বস ৬-এর তালিকা:প্রথম-ঊর্বশি ঢোলাকিয়াদ্বিতীয়-ইমাম সিদ্দীকতৃতীয়-সানা খানচতুর্থ-নিকেতনপঞ্চম-রাজীব পলবিগ বসে আগের পাঁচ বিজয়ী:বিগবস ১-রাহুল রায়বিগবস ২-আশুতোষ কৌশিকবিগবস ৩-বিন্দু দারা সিংবিগবস ৪-শ্বেতা তিওয়ারিবিগবস ৫-জুহি পারমার