বিগ বসে পামেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগ বস বড়সড় চমকই দেখাতে চলেছে সামনে। এই রিয়েলিটি শোতে অংশ নিতে হলিউড থেকে উড়ে আসছেন পামেলা অ্যান্ডারসন। সামনের হপ্তা থেকে বিগ বস-এর দুনিয়ায় পা রাখছেন এই হলিউড তারকা। তাঁর বিগ বিস-এ যোগ দেওয়ার খবর নিশ্চিত করেছে কলরস চ্যানেল কর্তৃপক্ষ। ব্রিটেনের আলোচিত টিভি অনুষ্ঠান বিগ ব্রাদার-এর ভারতীয় সংস্করণ বিগ বস। এ অনুষ্ঠানে তিন মাসের জন্য কয়েকজন তারকাকে একটি নির্দিষ্ট জায়গায় থাকতে হয়। বাইরের দুনিয়ার সঙ্গে তাঁদের কোনোরকম যোগাযোগ করতে দেওয়া হয় না।একাধিক ক্যামেরায় পুরোটা সময় তাঁদের সব কর্মকাণ্ড ধারণ করা হয়।