বিগ বসে বাদ পড়লেন আসিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বিগ বস’ অনুষ্ঠানে আসিফ ও সালমান খান
‘বিগ বস’ অনুষ্ঠানে আসিফ ও সালমান খান

ওয়াইল্ড কার্ড নিয়ে ঢুকেছিলেন মাঝপথে। বিদায়ও নিলেন মাঝপথেই। ভারতীয় রিয়েলিটি টিভি অনুষ্ঠান ‘বিগ বস’ থেকে বাদ পড়েছেন বাংলাদেশি মডেল আসিফ আজিম।
‘বিগ বস’-এর সিজন সাতের তৃতীয় সপ্তাহে আসেন আসিফ। দ্রুত মানিয়েও নিয়েছিলেন। সবার সঙ্গে বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছিল, বিশেষ করে অ্যান্ডি, সংগ্রাম, এলি, পোষা কুকুর হেভেনের সঙ্গে।
বাদ পড়ার পর আসিফ বলেন, ‘আমি বিগ বসের বাড়িটা আর বাড়ির বাসিন্দাদের খুব মিস করব। বিশেষ করে হেভেনকে। গর্বের সঙ্গে বলতে পারছি, আমি খেলাটা সম্মানের সঙ্গেই খেলেছি। এটা আমার জন্য ছিল শেখার একটা অভিজ্ঞতা। যেটা অনেক দিন মনে রাখব।’ ইন্ডিয়ান এক্সপ্রেস।