বিগ বির সঙ্গ পেতে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছয় লাখ রুপি খরচ করে অমিতাভ বচ্চনের সঙ্গে দুপুরের খাবার খেতে রাজি হয়েছেন একজন। হঠাৎ এমন কথা শুনে কেউ হয়তো আমূল চমকে উঠতে পারে। ঘটনাটা তাহলে খোলাসা করেই বলা যাক। দাতব্য একটি সংস্থার তহবিল গঠনে সহায়তা করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনলাইনের মাধ্যমে নিলাম ডাকের আয়োজন করা হয়। এক হাজার এক রুপি থেকে ডাক শুরু হয়। ধীরে ধীরে ডাক ওপরের দিকে উঠতে থাকে। মাত্র এক ঘণ্টার ব্যবধানে সেটা গিয়ে ছয় লাখ রুপিতে ঠেকে। নিলাম ডাক পাওয়া ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। তবে তিনি বচ্চনকে তাঁর ব্যক্তিগত ও অভিনয়জীবন নিয়ে নানা প্রশ্ন করতে পারবেন। তাঁর সঙ্গে ছবি তুলতে ও অটোগ্রাফ নিতে পারবেন। এর আগে অক্ষয় কুমারের সঙ্গে এক ভক্ত সাড়ে চার লাখ রুপি খরচ করে সকালের নাশতা খেতে রাজি হয়েছিলেন। ওয়েবসাইট।