বিগ বির হতাশা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ জামানার সিনেমা নিয়ে খানিকটা হতাশ অমিতাভ বচ্চন। বলিউডে এখন রিমেক ছবির যুগ চলছে। এটা মোটেও পছন্দ না তাঁর। বিগ বি মনে করেন, একটা ছবির মৌলিকত্ব ও আদিরূপকে চূর্ণ-বিচূর্ণ করে ফেলার কোনো মানে হয় না। তবে তিনি এও মেনে নিয়েছেন, রিমেক জিনিসটা সময়ের দাবি। তিনি বলেন, একটা সময় ছিল যখন লোকে দেবদাস বলতে কে এল সায়গলকে ভাবত। এখনকার ছেলেমেয়েরা দেবদাস বলতে শাহরুখ খানকে চেনে। একটা সময় মিষ্টি গানের চল ছিল। এখন সে রকম গান অদৃশ্যপ্রায়। ওয়েবসাইট।