বিচ কনসার্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ক্রিকেট আনন্দে ভাসুন, কক্সবাজারে আসুন’ স্লোগান নিয়ে কক্সবাজারে আজ থেকে শুরু হচ্ছে বিচ ক্রিকেট টুর্নামেন্ট। সঙ্গে থাকছে কনসার্ট। বিচ ক্রিকেটকে জনপ্রিয় করার জন্য ওয়েকা আয়োজন করেছে এই উৎসবের। জানা গেছে, ক্রিকেট খেলাগুলো শুরু হবে আজ বৃহস্পতিবার বেলা একটায় এবং শুক্রবার ও শনিবার সকাল নয়টায়। আজ বৃহস্পতিবার ও কাল শুক্রবার বিচ কনসার্ট শুরু হবে সন্ধ্যা ছয়টায়। চলবে রাত ১১টা পর্যন্ত। আজ কনসার্টে গান করবে দলছুট, সোলস ও মমতাজ। কাল শুক্রবার গান করবে লালন, ফিডব্যাক এবং জেমস ও নগর বাউল। বিচ ক্রিকেট ও বিচ কনসার্টগুলো কক্সবাজার থেকে সরাসরি সম্প্রচার করবে দেশ টিভি।