বিচলিত কিডম্যান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমবারের মতো ছবি প্রযোজনা করলেন অভিনেত্রী নিকোল কিডম্যান। গত মঙ্গলবার টরন্টোতে এক সংবাদ সম্মেলনে অস্কারজয়ী এই অভিনেত্রী বললেন, ‘খুব অস্বস্তি নিয়ে কথা বলছি আমি। দস্তুরমতো ঘামছি। জ্যাকেটের নিচে শার্টটা ঘামে ভিজে গেছে।’ এমন কথায় উপস্থিত সবাই নড়েচড়ে বসলেন। ব্যাপার কী—জানতে চাইলে নিকোল বলেন, ‘খুব বিচলিত বোধ করছি। ছবিটাতে অভিনয় করিনি ঠিকই। কিন্তু এর ভালো-মন্দ, দোষ-গুণের দায় সবই আমাকে নিতে হবে। এটা বড় একটা দায়িত্ব। তার পরও আমি খুশি। কারণ, র্যাবিট হোল ছবিটি ভালোভাবে শেষ করতে পেরেছি।’ ওয়েবসাইট।