বিচারক কঙ্কণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫তম মুম্বাই চলচ্চিত্র উৎসবের বিচারকের দায়িত্ব পালন করবেন কঙ্কণা সেন শর্মা। আগামী ১৭ থেকে ২৪ অক্টোবর মুম্বাইয়ে হবে এ উৎসব। আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনের খ্যাতনামা শিল্পীদের সঙ্গে বিচারকদের তালিকায় স্থান পেলেন কঙ্কণা। এ উৎসবে বিচারক হিসেবে আরও থাকছেন পরিচালক ব্রুস বেরেসফোর্ড, ফরাসি অভিনয়শিল্পী নাতালি বায়ে, জাপানি অভিনেতা-নির্মাতা মাসাতো হারাদা ও ইরানি পরিচালক আসগর ফরহাদি। মাসাতো হারাদা দ্য লাস্ট সামুরাই ছবির জন্য বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছেন। আ সেপারেশন ছবির জন্য অস্কার পুরস্কার জিতেছিলেন আসগর ফরহাদি। ১৯৮৯ সালে ড্রাইভিং মিস ডেইজি ছবির জন্য অস্কার পেয়েছিলেন ব্রুস বেরেসফোর্ড। পিটিআই।