বিচারক গাগা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কণ্ঠের জাদুতে তিনি মোহিত করেন মানুষকে। দুনিয়াজুড়ে ছড়িয়ে আছে তাঁর ভক্ত। আবার নিন্দুকও কম নেই তাঁর। তিনি মার্কিন পপগায়িকা লেডি গাগা। উদ্ভট কাজ-কারবার আর পোশাকের জন্য প্রায়ই সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। এবার তিনি নিজেই সমালোচনা করবেন, ধরবেন ভুলত্রুটি, করবেন বিচার। জনপ্রিয় মার্কিন টিভি শো ‘সো ইউ থিংক ইউ ক্যান ড্যান্স’-এর বিচারক হওয়ার আহ্বান জানানো হয়েছে লেডি গাগাকে। কীভাবে নিজেকে পরিচালিত করতে হয়, নিজের কাজটাকে কীভাবে আরও সৃজনশীল করে তুলতে হয়—সর্বোপরি আরও নান্দনিক কাজ কীভাবে করা যায়, সে সম্পর্কে প্রতিযোগীদের পরামর্শ ও উপদেশ দেবেন গাগা। ওয়েবসাইট।