বিচারক সুনিধি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্ডিয়ান আইডলের পঞ্চম পর্বে বিচারক হিসেবে থাকছেন সুনিধি চৌহান। বলিউডের এই জনপ্রিয় গায়িকা নিজেই উঠে এসেছেন প্রতিভা অন্বেষণ ঘরানার অনুষ্ঠান থেকে। এবার সে রকম একটি অনুষ্ঠানেই বিচারক হিসেবে থাকছেন তিনি। প্রতিযোগী, না বিচারক—কোন কাজটি বেশি আকর্ষণীয় মনে হয়? সুনিধির জবাব, ‘প্রতিযোগিতা করে টিকে থাকার লড়াইয়ে যে উত্তেজনা, এর সঙ্গে অন্য কোনো কিছুরই তুলনা চলে না। তবে তাই বলে বিচারকের কাজ যে খুব সহজ, সেটাও মনে করছেন না তিনি।‘একজন বিচারকের কাজের সবচেয়ে কঠিন অংশ তার দায়বদ্ধতা। একজন প্রতিযোগী কেন বাদ পড়ে যাচ্ছে সেটি পরিষ্কারভাবে দর্শকদের কাছে ব্যাখ্যা করা। কারণ দর্শকও বিচারকদের সঙ্গে পারফরম্যান্স দেখছে। তাদের কাছেও বিচারের কাজটা বিশ্বাসযোগ্য করতে হবে।’ বলেছেন সুনিধি। ওয়েবসাইট।