বিচারক হচ্ছেন মাধুরী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাচের প্রতিযোগিতামূলক একটি টিভি অনুষ্ঠান এটি। এরই মধ্যে বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। টিভি রেটিংয়েও আছে এগিয়ে। অনুষ্ঠানটি প্রযোজনা করবে বিবিসি ওয়ার্ল্ডওয়াইড প্রোডাকশনস। এত কথা শোনার পরও রাজি হচ্ছিলেন না একসময়ের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। ঝলক দিখলা যাতে বিচারক হিসেবে থাকার অনুরোধ করা হয়েছিল তাঁকে। রাজি করাতে না পেরে কর্তৃপক্ষ যখন হাল ছেড়ে দেবে, তখন মাধুরী অনুষ্ঠানটির একটি পর্ব দেখতে চাইলেন। রেকর্ড করা একটি অনুষ্ঠান দেখানো হলো তাঁকে এবং সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো টিভি অনুষ্ঠানে বিচারক হিসেবে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে মাধুরীর। মুম্বাইয়ে থাকাকালে মাধুরীর যাবতীয় খরচ বহন করবে কর্তৃপক্ষ। এ ছাড়া সার্বক্ষণিক ব্যবহারের জন্য তাঁকে দেওয়া হবে একটি গাড়ি। ওয়েবসাইট।