বিচারক হতে আগ্রহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পপসংগীতশিল্পী মারায়া কেরি সংগীতবিষয়ক প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘আমেরিকান আইডলের’ বিচারক হতে আগ্রহী। বিষয়টি স্বামী নিক কেনন সম্প্রতি সংবাদমাধ্যমকে জানিয়েছেন।মারায়ার স্বামী কেনন ট্যালেন্ট শো ‘আমেরিকাস গট ট্যালেন্টের’ উপস্থাপক। তিনি বলেন, ‘আমেরিকান আইডল অনুষ্ঠানটি নিয়ে মারায়ার যথেষ্ট আগ্রহ রয়েছে। তাঁর সঙ্গে এ অনুষ্ঠানটি নিয়ে আমার বেশ কয়েকবার কথাও হয়েছে।’ কেনন আরও বলেন, ‘মারায়া বর্তমান সময়ের একজন জনপ্রিয় শিল্পী। সে যদি এ ধরনের অনুষ্ঠানের বিচারক হিসেবে কাজ করে, তাহলে কিছুটা হলেও ভিন্নতা আসবে। আর যদি আমেরিকান আইডল কর্তৃপক্ষও মারায়ার শিডিউল অনুযায়ী কাজ করতে পারে, তাহলে সেটা ভালোই হবে বলে মনে করি।’