বিচারকের আসনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘পরবর্তী মাইকেল জ্যাকসনকে খুঁজছি আমরা।’ লস অ্যাঞ্জেলেসে এক সংবাদ সম্মেলনের শুরুতেই এমন ঘোষণা দিল আমেরিকান আইডল কর্তৃপক্ষ। মার্কিনিদের কাছে তুমুল জনপ্রিয় এই টিভি শোর দশম কিস্তি আগামী জানুয়ারি থেকে প্রচারিত হবে। এরই মধ্যে বিচারকও পেয়ে গেছে তারা। ওই সংবাদ সম্মেলনে বলা হয়, ‘যাঁকে নিয়ে এত দিন কানাঘুষা চলছিল, বিচারক প্যানেলে তাঁকে পাচ্ছি আমরা। তিনি হলেন জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। তাঁর সঙ্গে থাকছেন স্টিফেন টেলর।’গত মে মাসে বিচারক সিমন কোয়েল আমেরিকান আইডল ছেড়ে দ্য এক্স ফ্যাক্টর-এ যোগ দেন। জুলাইতে চলে যান কৌতুক অভিনেতা এলেন ডিজেনারস। কদিন আগে বিচারক প্যানেল থেকে পদত্যাগ করেন গীতিকার কারা দিওগার্দি। ওয়েবসাইট।