বিচারকের মন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমেরিকান আইডল-এর বিচারকার্য শুরুর আগেই তুমুল শোরগোল ফেলেছিলেন জেনিফার লোপেজ। এবার জানা যাচ্ছে বিচারক হিসেবে তাঁর নানা অনুভূতির কথা। বিচারকের আসনে বসেছেন জেনিফার লোপেজ। সুতরাং জেনিফারকে খুশি করতে প্রতিযোগীরা তাঁর গান বেশি বেশি গাইবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু এই পপতারকা বলছেন অন্য কথা। প্রতিযোগীদের উল্টো তাঁর মতো করে গান গাওয়ার চেষ্টা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন। দিয়েছেন নতুন কিছুর জন্য চেষ্টা করার উপদেশও। ওয়েবসাইট।