বিচ্ছেদ-শোক কাটিয়ে উঠেছেন লোপেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচ্ছেদ-শোক পেছনে ফেলে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন জেনিফার লোপেজ। ভাঙা-গড়া তাঁর জীবনে আরও দুবার হয়েছে। কিন্তু এবারের মতো এতটা মুষড়ে পড়েননি আগে। মার্ক অ্যান্টনিকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছিলেন। প্রাণপণ চেষ্টা করেছিলেন সংসারটা টিকিয়ে রাখার। তাই তো সাত-সাতটি বছর অ্যান্টনির সঙ্গে এক ছাদের নিচে কাটাতে পেরেছিলেন। কিন্তু শেষমেশ নিজেকে আর ধরে রাখতে পারলেন না। ১৫ জুলাই বিবাহ বিচ্ছেদের পর লোপেজ বিরহে কাতর, বিষণ্ন ও বিধ্বস্ত একটা মানুষে পরিণত হন। সাবেক এই দম্পতির দুটি যমজ সন্তান রয়েছে। তারা এখন লোপেজের হেফাজতে। ওদের মুখপানে তাকিয়ে গা-ঝাড়া দিয়ে উঠেছেন লোপেজ; হয়ে উঠেছেন আগের মতো কর্মব্যস্ত। ওয়েবসাইট।