বিচ্ছেদে বিপর্যস্ত ছিলেন কিডম্যান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেটি হোমসের ওপর দিয়ে কী ঝড় গেছে, সেটা তিনি ভালো উপলব্ধি করতে পারছেন। একই রকম অভিজ্ঞতা যে হয়েছিল তাঁরও। হোমসের কারণেই তাঁর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল টম ক্রুজের। ক্রুজের সঙ্গে বিচ্ছেদের ওপর কঠিন সময়টাতেই ২০০২ সালে সেরা অভিনেত্রীর অস্কারও জিতেছিলেন নিকোল কিডম্যান।
কিডম্যান জানালেন, তার পরও কী ভীষণ শূন্যতার মধ্যে দিয়ে কেটেছে তাঁর প্রতিটা মুহূর্ত। ‘পেশাদার জীবনে সাফল্য পাচ্ছিলাম ঠিকই, কিন্তু আমার ব্যক্তিগত জীবন ছিল ঝড়ের মধ্যে। বিচ্ছেদ আপনার জীবনে এনে দেবে বিরাট শূন্যতা।’ বলেন কিডম্যান। পিটিআই।