বিচ্ছেদের আবেদন করলেন স্টিভ ওয়ান্ডার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৯ সাল থেকেই আলাদা বসবাস করছেন প্রখ্যাত মার্কিন সংগীতশিল্পী স্টিভ ওয়ান্ডার ও তাঁর স্ত্রী ফ্যাশন ডিজাইনার কাই মিলার্ড মরিস। অবশেষে আনুষ্ঠানিকভাবে ১১ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন ৬২ বছর বয়সী স্টিভ। সম্প্রতি বিচ্ছেদের আবেদন করেছেন ‘আই জাস্ট কল্ড টু সে আই লাভ ইউ’খ্যাত এ অন্ধ গায়ক। স্টিভ ও মরিস দম্পতির দুই ছেলে—১০ বছর বয়সী কাইল্যান্ড এবং সাত বছর বয়সী কাডজে। মরিসের সঙ্গে যৌথভাবে দুই সন্তানের দেখভালের দায়িত্ব পালনের আবেদন করেছেন স্টিভ। খোরপোষের অর্থ দিতেও সম্মতি জানিয়েছেন প্রবীণ এ সংগীতশিল্পী। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে টিএমজি। স্টিভ প্রথম বিয়ে করেছিলেন মার্কিন গায়িকা সুরিতা রাইটকে। ১৯৭২ সালে বিচ্ছেদ হয় তাঁদের। এরপর আরও কয়েকজনের সঙ্গে সম্পর্কে জড়ান স্টিভ। সব মিলিয়ে সাত সন্তানের বাবা তিনি।