বিচ্ছেদের কারণ ব্যাখ্যায় কেটি পেরির গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনেতা রাসেল ব্র্যান্ড ও সংগীত তারকা কেটি পেরির বিচ্ছেদের তত্ত্ব-তালাশে সবারই ব্যাপক আগ্রহ। কিছুদিন আগে এ নিয়ে পেরিকে বই লেখার প্রস্তাবও দেওয়া হয়েছিল। বিনিময়ে কেটি পেরি পেতেন দুই মিলিয়ন ডলার। সে সময় প্রস্তাবে ইতিবাচক সাড়া না দিলেও এবারে গানে গানে বিচ্ছেদের কারণ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন পেরি। নিজের নতুন গান ‘ওয়াইড অ্যাওয়াক’-এর মাধ্যমে রাসেল ব্র্যান্ডের সঙ্গে বিচ্ছেদের কারণ জানাবেন ২৩ বছর বয়সী মার্কিন গায়িকা কেটি পেরি। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে পিপল ডটকম জানিয়েছে, ‘পেরির নতুন এই অ্যালবামের গানটি অবশ্যই রাসেলকে উদ্দেশ করে লেখা হয়েছে। প্রেমে অন্ধ হয়ে যাওয়ার বিষয়বস্তু নিয়েই রচনা করা হয়েছে গানটি।’ ওয়াইড অ্যাওয়াক গানের কথা অনেকটা এ রকম—‘আমি এখন যা জানি তা যদি আগে জানতাম, তাহলে কখনোই এভাবে ডুব দিতাম না, এভাবে নত হতাম না।’