বিচ্ছেদের পর ন্যান্সি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় সংগীতশিল্পী ন্যান্সি নতুন জীবন শুরু করছেন। সম্প্রতি আবু সাঈদের (সৌরভ) সঙ্গে তাঁর ছয় বছরের সংসারজীবন শেষ হয়েছে। বিবাহবিচ্ছেদের কথা নিশ্চিত করে ন্যান্সি বললেন, ‘সমস্যাটা অনেক দিন আগেই শুরু হয়েছে। নানা ব্যাপারে আমাদের মনের মিল হচ্ছিল না। আর এই সমস্যা আমার গানের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। তাই আমরা দুজন সমঝোতার মাধ্যমে ছয় বছরের সংসারজীবনের ইতি টানার সিদ্ধান্ত নিই।’এরপর ন্যান্সি কী ভাবছেন? ন্যান্সি বললেন, ‘আমার মেয়ে রোদেলার বয়স পাঁচ। এখন রোদেলা আর গান নিয়ে থাকতে চাই। এটাই আমার নতুন জীবন।’ ন্যান্সি জানান, সংসারজীবনের অবসান চূড়ান্ত হওয়ার পর তিনি নেত্রকোনায় বাবার বাসায় চলে যান। ঢাকায় ফিরেছেন গত মঙ্গলবার।সৌরভের সঙ্গে ন্যান্সির বিয়ে হয় ২০০৬ সালের ২১ জানুয়ারি।