বিচ্ছেদের সুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্কার জয়ের আনন্দে ভাসবেন, নাকি সংসার সামলাবেন? স্যান্ড্রা বুলকের সমস্যাটা এখন ঠিক তা-ই। অস্কার জয়ের পরপরই বেশি করে মাথা চাড়া দিয়ে উঠেছে তাঁর স্বামী জেসি জেমসের বিবাহবহির্ভূত সম্পর্কের খবর। তবে বিষয়টা নিয়ে শেষ পর্যন্ত একটা সিদ্ধান্তে এসেছেন স্যান্ড্রা। তাঁর ঘনিষ্ঠ একজন বন্ধু জানিয়েছেন, জেমসের সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা ভাবছেন তিনি। এদিকে জেমসের আরেক বন্ধু জানিয়েছেন, জেমস এখনো স্যান্ড্রাকে ভালোবাসেন। তিনি এখনো যেকোনো মূল্যে তাঁদের পাঁচ বছরের সংসার টিকিয়ে রাখতে চান। জেসি ভীষণ মানসিক যন্ত্রণায় রয়েছেন। ব্লাইন্ড সাইড ছবিতে অভিনয় করে এ বছর অস্কার জেতেন স্যান্ড্রা বুলক। ওয়েবসাইট।