বিছানায় মুমূর্ষু মাইকেল ফোনে ব্যস্ত ছিলেন চিকিৎসক মুরে!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধবধবে সাদা বিছানায় শুয়ে আছেন মুমূর্ষু মাইকেল জ্যাকসন। আধখোলা মুখটা বিকৃত, সেখানে বেদনার ছাপ স্পষ্ট। এমনই সঙ্গিন মুহূর্তে তাঁর পাশে ছিলেন ব্যক্তিগত চিকিৎসক কনরাড মুরে। ঝাড়া ৪৫ মিনিট তিনি মাইকেলের পাশে ছিলেন। অভিযোগ উঠেছে, সে সময় তিনি পপসম্রাটকে চিকিৎসা দেওয়ার বদলে একটানা ফোনে কথা বলেছেন। মুরের কললিস্ট পরীক্ষা করে দেখা গেছে, ওই সময় তিনি পাঁচজনের সঙ্গে কথা বলেছেন। বন্ধুদের সঙ্গে কথা বলা ছাড়াও ব্যবসায়িক আলাপে ব্যস্ত ছিলেন তিনি। অবশ্য এসব আলাপচারিতার আগে মাইকেলকে ২৫ মিলিগ্রামের ব্যথানাশক ওষুধ দিয়েছিলেন মুরে। সময়টা ছিল ২০০৯ সালের ২৫ জুন, বেলা ১০টা ৪০ মিনিট। গত মঙ্গলবার মাইকেলের চিকিৎসক মুরের বিচার চলাকালে বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে কৌঁসুলিরা এসব তথ্য উপস্থাপন করেন। ব্যাং শোবিজ।