বিছিন্ন বিবার-সেলিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাস্টিন বিবারের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না সেলিনা গোমেজ। তাই বিবারের সঙ্গে সব ধরনের যোগাযোগ এড়িয়ে চলছেন তিনি। এ জুটির দুই বছরের ঘনিষ্ঠ সম্পর্ক সম্প্রতি ভেঙে গেছে। পপতারকা জাস্টিন বিবার সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলেও সেলিনা গোমেজ তাতে রাজি নন। ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের এক খবরে এ তথ্য জানানো হয়।এ জুটির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, জাস্টিন বিবার অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন—এ সূত্র ধরে এ জুটির ভাঙন শুরু হয়েছিল। ওই দুজনের মুঠোফোনে বার্তা চালাচালি নিয়ে শুরু হয় দ্বন্দ্ব।