বিজন মিস্ত্রীর গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বামী বিবেকানন্দের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকার রামকৃষ্ণ মিশনে একক গান করবেন শিল্পী বিজন মিস্ত্রী। ‘মন চল নিজ নিকেতনে’ শিরোনামের এই একক গানের অনুষ্ঠান শুরু হবে কাল শুক্রবার সন্ধ্যা ছয়টায়। অনুষ্ঠানে শিল্পী সেসব গানই শোনাবেন যেগুলো স্বামী বিবেকানন্দ শোনাতেন রামকৃষ্ণ পরমহংস দেবকে।