বিজন সাহার 'অতীতের ছোঁয়া'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উচ্চমাধ্যমিকের পর সোভিয়েত ইউনিয়নে পড়তে যান বিজন সাহা। ১৯৯৩ সালে পিএইচডি শেষ করেছেন। বর্তমানে চাকরি করছেন মস্কো থেকে ১০০ কিলোমিটার উত্তরের শহর দুবনায়। তিনি এখন লিডিং রিসার্চ ফেলো। সোভিয়েত ইউনিয়নে যাওয়ার পর থেকেই পড়াশোনার পাশাপাশি ছবি তোলার অদম্য আগ্রহ পেয়ে বসে তাঁকে। যখনই সময় পান, ছবি তোলেন। তাঁর তোলা ছবি নিয়ে গতকাল রুশ সাংস্কৃতিক কেন্দ্রে শুরু হয়েছে একক আলোকচিত্র প্রদর্শনী। শিরোনাম ‘অতীতের ছোঁয়া’।
মূলত দুবনা শহরে বা তার আশপাশেই ছবি তোলেন। কাজান, মস্কো, ভ্লাদিমিরে গেলে ক্যামেরা তাঁর নিত্যসঙ্গী। বন-বাদাড় আর নদী-সাগরের কাছে যাওয়া হয়। ভোলগা নদী, মস্কো উপসাগর, ইয়ালচিক হ্রদ, বাইকাল হ্রদের কাছাকাছি হওয়ার সময়ও ক্যামেরাকে রেহাই দেন না। প্রদর্শনীটি চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত।