বিজ্ঞানী জাহিদ হাসান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘স্বপ্ন দৃশ্য’ নাটকের দৃশ্যে জাহিদ হাসান
‘স্বপ্ন দৃশ্য’ নাটকের দৃশ্যে জাহিদ হাসান

‘স্বপ্ন দৃশ্য’ নামের একটি নাটকে বিজ্ঞানী চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। শুধু তা-ই নয়, নাটকটি নির্মাণও করেছেন তিনি। নাটকটি লিখেছেন গোলাম রাব্বানী। এতে জাহিদ হাসানের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন ফারাহ রুমা। সম্প্রতি ঢাকার বিভিন্ন জায়গায় নাটকটির শুটিং হয়েছে।
নাটকটি সম্পর্কে জাহিদ হাসান জানান, ‘এবার ঈদে আমি চেয়েছিলাম একটু ব্যতিক্রম গল্প নিয়ে কাজ করতে। এটি খুবই চমত্কার একটি গল্প। এ নাটকে দর্শক আমাকে নতুনভাবে পাবেন। এ নাটকে আমি একই সঙ্গে দুটি চরিত্রে অভিনয় করেছি। চেষ্টা করেছি, ভালো একটি কাজ করতে। ভালো-মন্দের বিচার করবেন দর্শক।’
‘স্বপ্ন দৃশ্য’ নাটকের কাহিনিতে দেখা যাবে, মানুষ কি শুধু স্বপ্ন দেখে? গাছপালা পশুপাখিও তো মানুষকে নিয়ে স্বপ্ন দেখতে পারে। তারা কীভাবে মানুষকে নিয়ে স্বপ্ন দেখে, এ রকম প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে স্বপ্ন ধরার যন্ত্র আবিষ্কার করে ফেলেন জাহিদ হাসান।
আসছে ঈদে নাটকটি এনটিভিতে প্রচারের কথা রয়েছে বলেই জানিয়েছেন জাহিদ হাসান।