বিজ্ঞাপন থেকে অ্যালবামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিপন খান বিজ্ঞাপনচিত্রের সুর (জিঙ্গেল) এবং তাতে কণ্ঠ দিচ্ছেন ১৯৮৩ সাল থেকে। তবে এবার তিনি গানের অ্যালবাম করছেন। মিশ্র এই অ্যালবামের সব কটি গানের সুর করেছেন তিনি। আর তাতে কণ্ঠ দিচ্ছেন রিফাত, নান, রাজবীর ও পূজা। থাকছে রিপন খানের গানও। রিপন জানালেন, তাঁর এই অ্যালবামে নাম রিপন ফিচারিং মিক্সড সেশন ওয়ান। আর এটি তৈরি করছেন ঈদের জন্য। এ সময়ের অন্যতম জনপ্রিয় শিল্পী হূদয় খানের বাবা রিপন খান বললেন, ‘আমার প্রথম অ্যালবামে ছেলের কোনো গান রাখছি না। ছেলেকে নিয়ে আলাদা অ্যালবাম তৈরির পরিকল্পনা আছে। তবে পাশাপাশি মিশ্র অ্যালবাম তৈরি অব্যাহত রাখব। এক বছরের মধ্যেই আসবে রিপন ফিচারিং মিক্সড সেশন টু।’