বিজ্ঞাপনচিত্র নির্মাতা মিলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চ, টিভি ও চলচ্চিত্র অভিনয়শিল্পী আনিসুর রহমান মিলন এবারই প্রথম বিজ্ঞাপনচিত্র নির্মাণ করতে যাচ্ছেন। যৌথভাবে নির্মিত এই বিজ্ঞাপনচিত্রটির অন্য নির্মাতা হলেন শুভ্র খান। কাল বৃহস্পতিবার থেকে বিজ্ঞাপনটির শুটিং শুরু হবে। টানা তিন দিন ঢাকা বিশ্ববিদ্যালয়, পুরান ঢাকাসহ ঢাকার বাইরের বিভিন্ন লোকেশনে বিজ্ঞাপনটির চিত্রায়ণ হবে।প্রথম আলো ডটকমকে এ প্রসঙ্গে আনিসুর রহমান মিলন বলেন, ‘প্রথমবারের মতো বিজ্ঞাপনচিত্র নির্মাণ করতে যাচ্ছি। এ নিয়ে আমি রীতিমতো উত্তেজিত। অনেক দিন ধরে প্রস্তুতি ছিল। অবশেষে কাল থেকে সেটা বাস্তব রূপ পেতে যাচ্ছে।’গল্পভিত্তিক এ বিজ্ঞাপনচিত্রটি নির্মাণের পাশাপাশি এতে মডেল হিসেবেও থাকছেন মিলন। মডেল হিসেবে এটি তাঁর দ্বিতীয় বিজ্ঞাপন।এ প্রসঙ্গে মিলন বলেন, ‘এর আগে একটি আবাসন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে মডেল হয়েছিলাম। এবারের বিজ্ঞাপনচিত্রটিতে আমাকে চার রূপে সবাই দেখতে পাবে।’ প্রথমবারের মতো বিজ্ঞাপন নির্মাণ এবং দ্বিতীয়বারের মতো মডেল হওয়ার প্রসঙ্গে মিলন বলেন, ‘গত বেশ কমাস ধরে আমরা এ বিজ্ঞাপনচিত্রটির নির্মাণ ভাবনা নিয়ে আছি। একেবারেই ভিন্ন ধরনের উপস্থাপনা হবে এটি। আশা করছি বিজ্ঞাপনটি সবার কাছেই ভালো লাগবে।’বিজ্ঞাপনচিত্রটিতে মডেল ও ক্রু মিলিয়ে মোট ২৫০ জন কাজ করছেন বলেও জানিয়েছেন মিলন।