বিজ্ঞাপনচিত্রে শাকিব খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞাপনচিত্রে অভিনয় করবেন বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান। তিনি জানান, আগামী ফেব্রুয়ারি-মার্চ মাসে বিজ্ঞাপনচিত্রটির শুটিং হবে। প্রাণ-আরএফএল গ্রুপের পাওয়ার এনার্জি ড্রিংকসের এ বিজ্ঞাপনচিত্র নির্মাণ করবেন নাফিজ মুনীর। গতকাল বুধবার প্রাণ কর্তৃপক্ষের সঙ্গে শাকিব খানের চুক্তি চূড়ান্ত হয়েছে।শাকিব খান বলেন, ‘অনেক আগে থেকেই আমার কাছে বিজ্ঞাপনচিত্রে কাজ করার প্রস্তাব আসছে। কিন্তু তাতে রাজি হইনি। পাওয়ার এনার্জি ড্রিংকসের এ বিজ্ঞাপনচিত্রের মধ্য দিয়ে প্রথমবারের মতো মডেলিংয়ে নাম লেখাচ্ছি। বিজ্ঞাপনচিত্রটির ভাবনা আমার পছন্দ হয়েছে, তাই রাজি হয়েছি।’শাকিব খান আরও বলেন, ‘আমাদের পাশের দেশ ভারতের শীর্ষ চলচ্চিত্র তারকারাও বিজ্ঞাপনচিত্রে কাজ করছেন। কিন্তু আমাদের দেশের একটা প্রচলিত ধারণা হলো, বড় পর্দার অভিনয়শিল্পীরা বিজ্ঞাপনচিত্রে কাজ করলে তাঁদের প্রতি নাকি দর্শকদের আগ্রহ কমে যায়। আমি ধারণাটা ভুল প্রমাণ করতে চাই।’