বিজ্ঞাপনচিত্রে সৌদি যুবরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনবদলের ঢেউ লেগেছে সৌদি রাজপরিবারেও। একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করছেন সৌদি যুবরাজ আবদুল্লাহ বিন মেতেব। সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান এতিহাদ এতিসালাতের একটি টিভি বিজ্ঞাপনে দেখা যাবে সৌদি যুবরাজ আবদুল্লাহকে।সৌদি রাজপরিবারের সদস্যরা বাইরের দুনিয়া থেকে একটু দূরত্ব বজায় রেখে চলতে চেয়েছেন সবসময়। সে কারণেই সৌদি যুবরাজের এ বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের ঘটনা তুমুল শোরগোল ফেলেছে গোটা সৌদি আরবে।‘সৌদি রাজপরিবারের সদস্যদের মনোভাব ও চিন্তাধারায় ব্যাপক পরিবর্তন আসছে। বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের ঘটনা সেই পরিবর্তনের ইঙ্গিত বহন করে।’ মন্তব্য সৌদি রাজপরিবারের ঘনিষ্ঠ একজন পশ্চিমা গবেষকের। ওয়েবসাইট।