বিজ্ঞাপনচিত্রে স্ত্রীর সঙ্গে সঞ্জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যামেরার সামনেই তাঁর সব কাজ। এবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন সঞ্জয় দত্ত। তবে এবারের এই উপস্থিতিটা বিশেষ উল্লেখযোগ্য। কারণ, সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী মান্যতা দত্ত। একটি অলংকার নির্মাতা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রের জন্যই ক্যামেরার সামনে হাজির হলেন তাঁরা। ২৯ জুলাই বিজ্ঞাপনচিত্রটির শুটিং হলো। সেদিন ছিল সঞ্জয়ের ৫৩তম জন্মদিন। কদিন আগেই স্ত্রী মান্যতার জন্মদিন গেছে; ঘরোয়া কোনো পার্টি হয়নি সেদিন। তাই সঞ্জয়ও নিজের জন্মদিনে বাসায় কোনো পার্টি দেননি। স্ত্রীকে নিয়ে রাতের খাবার খেতে গিয়েছিলেন বাইরে। এর আগে সকালে একটি বেসরকারি সংস্থার বাচ্চারা এসেছিল তাঁর সঙ্গে দেখা করতে। টিএনএন।