বিজ্ঞাপনী প্রতিষ্ঠান করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বাবা দিবস। এ উপলক্ষে দেশ টিভিতে রাতে প্রচারিত হবে গানের অনুষ্ঠান ‘ট্রিবিউট টু দ্য লিজেন্ড: বাবা।’ প্রযোজনা করেছেন আলমগীর হোসেন। এই অনুষ্ঠানে গান করেছেন মুহিন। কথা হলো তাঁর সঙ্গে।বাবাকে নিয়ে গান করেছেন। কেমন লেগেছে?দারুণ অভিজ্ঞতা। এবার আমি নিজেই বাবা। আমার ছেলে মিশরের বয়স এখন ছয় মাস। ওর মুখে ‘বাবা’ ডাক শুনে কী যে ভালো লাগে, তা বলে বোঝাতে পারব না। বাবা কী, তা এখন বেশ অনুভব করতে পারছি। এই অনুষ্ঠানে গান গাওয়ার সময়ও এই অনুভূতি কাজ করেছে। আমার সঙ্গে এখানে আরও গান করেছেন সুমনা বর্ধন, সাজেদ ফাতেমী ও প্রতীক হাসান। অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন ফুয়াদ নাসের বাবু।আপনি কোন গানগুলো গেয়েছেন?সৈয়দ আব্দুল হাদীর গাওয়া ‘আমার বাবার কথা’ এবং এন্ড্রু কিশোরের ‘আমার বাবার মুখে’। প্রথমটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার সৈয়দ আব্দুল হাদী; আর দ্বিতীয়টির গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। আপনার নতুন অ্যালবামের খবর কী?গত বছর রোজার ঈদে এসেছিল ঘুম আসে না। এরপর আর কিছু ভাবতে পারছি না। প্লেব্যাক করছি। বাজারের যা অবস্থা তাতে আমি খুব হতাশ। অনেক স্বপ্ন নিয়ে পরিশ্রম করে একটা কাজ করি। কিন্তু ফলাফল কী পাচ্ছি? পাইরেসি। তাই নতুন কিছু করার আগ্রহ পাই না। তাহলে ভবিষ্যতে কী করবেন?আমি এমবিএ করেছি অনেক দিন হলো। এবার পড়াশোনাটা কাজে লাগাতে চাচ্ছি। একটি বিজ্ঞাপনী প্রতিষ্ঠান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখান থেকে ইভেন্টস আয়োজনসহ নানা ধরনের কাজ করব।