বিজ্ঞাপনে অপু বিশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপু বিশ্বাস ছবি: প্রথম আলো
অপু বিশ্বাস ছবি: প্রথম আলো

বছর চারেক আগে শেষ একটি প্রসাধনী কোম্পানির বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন অপু বিশ্বাস। দীর্ঘ বিরতির পর আবারও বিজ্ঞাপনে মডেল হলেন এই চিত্রতারকা। এবার একটি রেফ্রিজারেটর কোম্পানির মডেল হলেন তিনি। তবে বিজ্ঞাপনে কাজের ব্যাপারে বরাবরই আগ্রহ কম বলে জানান অপু বিশ্বাস। তিনি বলেন, ‘হঠাৎ করেই কাজটি করে ফেললাম। সময়ও দিতে হয়েছে মাত্র এক দিন।’
অপু জানান, গত শুক্রবার বিএফডিসির ৭ নম্বর ফ্লোরে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে।
পরিচালক সেলিম রেজা জানান, এ মাসের শেষের দিক থেকে টেলিভিশনে বিজ্ঞাপনটির প্রচার শুরু হবে।