বিজ্ঞাপনে জুটি হলেন শাহরুখ-ক্যাটরিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো একটি বিজ্ঞাপনচিত্রের জন্য জুটি হলেন শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফ। এরই মধ্যে ফরাসি নির্মাতা জ্যঁ ডিক্ল্যানের পরিচালনায় লাক্সের একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং শেষ করেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় এ দুই তারকা।বিজ্ঞাপনচিত্রটির জন্য গান লিখেছেন ভারতের প্রখ্যাত কবি ও গীতিকার গুলজার। গানটিতে কণ্ঠ দিয়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী সনু নিগম। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে স্ক্রিন ইন্ডিয়া।লাক্সের নতুন দুটি পণ্যের দূতিয়ালির দায়িত্ব পেয়েছেন শাহরুখ ও ক্যাটরিনা। ‘লাক্স পিচ অ্যান্ড ক্রিম’ এবং ‘লাক্স স্ট্রবেরি অ্যান্ড ক্রিম’-এর দূতিয়ালি করছেন তাঁরা। এর আগে হেমা মালিনী, শ্রীদেবী, জুহি চাওলা ও কারিনা কাপুরের সঙ্গে জুটি বেঁধে লাক্সের বিজ্ঞাপনচিত্রে অংশ নিয়েছেন শাহরুখ।এ প্রসঙ্গে শাহরুখ বলেন, ‘আবারও লাক্সের সঙ্গে জড়িত হয়ে খুব ভালো লাগছে। লাক্সের সুগন্ধ দারুণ লাগে আমার। বলা যায়, ভালোবাসা ও আবেদনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে এটা।’এ প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, ‘লাক্স ব্র্যান্ডের দারুণ ভক্ত আমি। সৌন্দর্য আর লাক্স যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। লাক্স সাবানের সুগন্ধ দারুণ ভালো লাগার একটা অনুভূতি এনে দেয়।’