বিজ্ঞাপনে মূকাভিনয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার শুরু হবে গ্রামীনফোনের নতুন ছয়টি বিজ্ঞাপন। প্রতিটি বিজ্ঞাপনেই মূকাভিনয়কে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। গ্রামীনফোনের নতুন এই ছয়টি বিজ্ঞাপনে মডেল হয়েছেন মূকাভিনেতা পার্থপ্রতিম মজুমদার। নতুন এই বিজ্ঞাপনগুলো টেলিভিশনের প্রচার শুরুর আগে আজ রাজধানীর স্থানীয় একটি হোটেলে ব্যতিক্রমধর্মী একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নতুন বিজ্ঞাপনগুলো প্রদর্শনের পাশাপাশি উপস্থিত দর্শকেরা নাটুয়ার পরিবেশনায় উপভোগ করেন মজার সব মূকাভিনয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, গ্রামীনফোনের চিফ পিপল অফিসার আর্নফিন গ্রোভেন এবং চিফ কমিউনিকেশনস অফিসার কাজি মনিরুল কবির, নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, জাদুশিল্পী জুয়েল আইচ সহ আরও অনেকে। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শারমিন লাকি।