বিজ্ঞাপনে মূকাভিনয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণফোনের নতুন ছয়টি বিজ্ঞাপনচিত্রে গুরুত্ব দেওয়া হয়েছে মূকাভিনয়কে। বিজ্ঞাপন চিত্রগুলোতে অভিনয় করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মূকাভিনেতা পার্থপ্রতিম মজুমদার। বিজ্ঞাপনগুলোর প্রচার শুরুর আগে বুধবার বিকেলে গ্রামীণফোন রাজধানীর একটি হোটেলে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে নতুন বিজ্ঞাপনচিত্রগুলো প্রদর্শনের পাশাপাশি উপস্থিত দর্শকেরা নাটুয়ার পরিবেশনায় মূকাভিনয় উপভোগ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তা আর্নফিন গ্রোভেন ও কাজী মনিরুল কবির, নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, জাদুশিল্পী জুয়েল আইচসহ আরও অনেকে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শারমিন লাকি।