বিজ্ঞাপনের মডেল সামিনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামিনা চৌধুরী গান করছেন অনেক বছর হলো। এবার তিনি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন। টেটলি চা। পাশের বাসার ছেলেটি একটি গান গাওয়ার খুব চেষ্টা করছে: ‘কবিতা পড়ার প্রহর এসেছে’। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। চায়ের কাপে চুমুক দিচ্ছিলেন গানটির মূল শিল্পী। তিনি এগিয়ে গেলেন ছেলেটির কাছে। শোনালেন গানটি। এই শিল্পী সামিনা চৌধুরী। তিনি বললেন, ‘বিজ্ঞাপনচিত্রে কাজ করার প্রথম প্রস্তাব পেয়েছিলাম ২৭ বছর আগে। লাক্সের বিজ্ঞাপন। তখন নানা কারণে কাজটা করা হয়নি। অনেক বছর পর বিজ্ঞাপনচিত্রে কাজ করতে গিয়ে ভালোই লেগেছে। কারণ, বিজ্ঞাপনচিত্রটির ভাবনা ছিল আমাকে আর আমার গানটি নিয়ে।’সামিনা চৌধুরী জানালেন, ২০ অক্টোবর থেকে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হবে বিজ্ঞাপনচিত্রটি।এদিকে যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রায় এক মাস সফর শেষে গত সপ্তাহে দেশে ফিরেছেন সামিনা।