বিজ্ঞাপনের শুটিংয়ে কলকাতায় ইমন ও শখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য কলকাতায় গেলেন এ সময়ের জনপ্রিয় মডেল ও অভিনয়শিল্পী ইমন ও শখ। ওয়ালটন টেলিভিশনের এই বিজ্ঞাপনের মাধ্যমে এবারই প্রথম এ জুটিকে প্রথমবারের মডেলিংয়ে দেখা যাবে। বিজ্ঞাপনের শুটিং উপলক্ষে গত সোমবার দুজনই কলকাতায় গেছেন।ইমন জানান, ‘এবারই প্রথম আমরা দুজন একসঙ্গে বিজ্ঞাপনে কাজ করছি। আশা করি, অন্য বিজ্ঞাপনগুলোর মতো এটিও দর্শকপ্রিয় হবে।’শখ বলেন, ‘ইমন এ সময়ের জনপ্রিয় মডেল। তা ছাড়া আমরা খুব ভালো বন্ধুও বটে। ইমনের সঙ্গে জুটি হয়ে কাজ করতে যাচ্ছি। আশা করি, বিজ্ঞাপনটি দর্শকদের ভালো লাগবে।’জিংগেল-নির্ভর এ বিজ্ঞাপনটি নির্মাণ করছেন সনথ মিত্র। কলকাতার বিভিন্ন মনোরম লোকেশনে বিজ্ঞাপনটির চিত্রায়ন করা হবে। চলতি মাসে দেশের সবকটি টিভি চ্যানেলে বিজ্ঞাপনটি প্রচারের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।শুটিং শেষে ৯ জানুয়ারি তাঁদের দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।