বিজয় দিবস উপলক্ষে বিটিভিতে তিনটি ডকুড্রামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান বিজয় দিবস উপলক্ষে এবার বিটিভিতে তিনটি ডকুড্রামা দেখানো হবে। মুক্তিযুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে এই ডকু-ড্রামাগুলো নির্মাণ করছেন রহমান মুস্তাফিজ। নাট্যরূপ দিয়েছেন ইরানী বিশ্বাস। রহমান মুস্তাফিজ বলেন, ‘প্রতিবছর বিজয় দিবসে বিটিভিসহ প্রায় সব টিভি চ্যানেলেই মুক্তিযুদ্ধভিত্তিক গল্প নিয়ে তৈরি নাটক প্রচার করা হয়। নাটকের প্রয়োজনে অধিকাংশ ক্ষেত্রেই কিছু অতিরঞ্জিত বিষয়ও সেখানে যুক্ত হয়, যা দেখে মুক্তিযুদ্ধ-পরবর্তী প্রজন্ম সঠিক ইতিহাস সম্পর্কে সুস্পষ্ট কোনো ধারণা পায় না। সেই জায়াগাটা থেকে মুক্তিযুদ্ধের প্রকৃত ঘটনা নিয়ে আমরা ডকুড্রামা নির্মাণের উদ্যোগ নিয়েছি।’রহমান মুস্তাফিজ আরও বলেন, ‘এই ডকুড্রামাগুলো মুক্তিযুদ্ধের প্রামাণ্য দলিল।’ক্ষতিপূরণ? ডকুড্রামার গল্প শহীদ বুদ্ধিজীবী আবু করিমকে নিয়ে। আল-বদর বাহিনী পাহাড়তলী বধ্যভূমিতে তাঁকে হত্যা করে। মরদেহ পাওয়া না গেলেও বেঁচে থাকার তাগিদে এক বন্ধুর পরামর্শে আবু করিমের বড় ছেলে গাজী সালেহউদ্দীন অজ্ঞাতনামা একটি মরদেহকে বাবার লাশ বলে শনাক্ত করে ক্ষতিপূরণের টাকা সংগ্রহ করেন। এ টাকায় কেনা খাবার তুলে দেন ছোট ভাইবোনের মুখে।লাকসাম রেলওয়ে জংশনের মেডিকেল সেন্টারে ক্লিনার ছিদাম দাসকে নিয়ে মাটি চাপার গল্প। পাকিস্তানি সেনা আর রাজাকারদের অস্ত্রের মুখে মুক্তিযুদ্ধের নয় মাসে প্রায় চার হাজার বাঙালিকে রেললাইনের পাশে মাটিচাপা দিয়েছে সে। কুষ্টিয়ার বংশীতলার গৃহবধূ রাবেয়া মুক্তিযোদ্ধাদের সকালের নাশতা বানিয়ে খাওয়ানোর অপরাধে পাকিস্তানের সেনাদের গণনিপীড়নের শিকার হন। তাঁর ওই ঘটনা নিয়ে তৈরি হচ্ছে ডকুড্রামা অনুদান। রহমান মুস্তাফিজ জানান, আগামী ১৪ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন একটি করে ডকুড্রামা দেখানো হবে। প্রতিটি ঘটনার সত্যতা প্রমাণে শুরুতে সংশ্লিষ্ট ব্যক্তি স্মৃতিচারণা করবেন। এরপর শুরু হবে নাটকটি।