বিজয় দিবসে চ্যানেলে চ্যানেলে নানা আয়োজন
আজ মহান বিজয় দিবস। এ উপলক্ষে দেশের সব কটি টিভি চ্যানেলে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানমালার। তেজগাঁও জাতীয় প্যারেড স্কয়ারে সকাল নয়টায় অনুষ্ঠিত হবে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ। বিটিভিসহ দেশের প্রায় সব কটি টিভি চ্যানেলেই তা সরাসরি দেখানো হবে। বিকেল সাড়ে চারটায় জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের দক্ষিণ প্লাজায় আয়োজিত আমার দেশ আমার গর্ব অনুষ্ঠানটি সব কটি টিভি চ্যানেলে সরাসরি দেখানো হবে। এ ছাড়া সব কটি চ্যানেলের উল্লেখযোগ্য কিছু অনুষ্ঠান নিয়ে তৈরি হলো এই প্রতিবেদন।বিটিভিদুপুরে থাকছে হুমায়ূন আহমেদের চলচ্চিত্র শ্যামল ছায়া। রাতে দেখানো হবে নাটক দুঃখ। সেলিনা হোসেনের গল্প থেকে নাট্যরূপ দিয়েছেন সাঈদ সুমন। অভিনয় করেছেন লায়লা হাসান, বুলবুল মহলানবীশ, সোহানা সাবা, আহসান হাবিব, আসলাম শিহির প্রমুখ।এটিএন বাংলারাতে দেখানো হবে প্রামাণ্য অনুষ্ঠান মুক্তিযুদ্ধের ইতিহাস। দুপুরে থাকছে নাটক পদ্ম, আর রাতে প্রজন্ম কথা বলছে। প্রথমটি রচনা ও পরিচালনা করেছেন হুমায়ূন আহমেদ, পরেরটি এ ডি দুলাল।চ্যানেল আইরাতে থাকছে নাটক ঋণ শোধ। ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন খালিদ মাহমুদ মিঠু। অভিনয় করেছেন তৌকীর আহমেদ, শামস সুমন, ফারজানা চুমকি, শামিম ভিস্তি প্রমুখ।একুশে টিভিদুপুরে দেখানো হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি হাঙ্গর নদী গ্রেনেড। রাতে থাকছে নাটক ...এবং অতঃপর। রচনা ও পরিচালনা করেছেন ইফতেখার আহমেদ ফাহমি। অভিনয় করেছেন তানিয়া, সুমাইয়া শিমু, অর্ষা, লাবণ্য, আনিকা প্রমুখ। মিউজিক্যাল টক শো হূদয়ে উল্লাস, বিজয়ে গাথায় অংশ নেবেন মাহমুদুজ্জামান বাবু ও হায়দার হোসেন।এনটিভিদুপুরে দেখানো হবে জাপানি চলচ্চিত্রকার নাগিশা ওশিমার প্রামাণ্য চলচ্চিত্র জয় বাংলা। ওয়াহিদ ইবনে রেজার লেখা ও আলভী আহমেদের পরিচালনায় থাকছে নাটক আলোর মিছিলে ওরা। অভিনয় করেছেন সজল, সুমাইয়া শিমু ও জয়ন্ত চট্টোপাধ্যায়। দেশ শত্রুমুক্ত হওয়ার পরের কয়েক দিন বিভিন্ন পত্রিকার পাতায় মানুষের উল্লাস কীভাবে উঠে এসেছে—সেসব নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্র বিজয়ের প্রকাশ।দেশ টিভিশহীদুল জহিরের লেখা কাঁটা নাটকটি পরিচালনা করেছেন অনিমেষ আইচ। অভিনয় করেছেন মামুনুর রশীদ, শহীদুজ্জামান সেলিম, মোশাররফ করিম, দীপান্বিতা, অপূর্ব প্রমুখ। রাতে আরও থাকছে সংগীতানুষ্ঠান অগ্নিঝরা দিনের গান।আরটিভিএক বীরাঙ্গনার গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক বীরমাতা। এখানে বীরাঙ্গনার চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার। নাটকে আরও অভিনয় করেছেন মিলন, নওশীন প্রমুখ। লিখেছেন মাসুম শাহরিয়ার, পরিচালনা করেছেন হাবিব মাসুদ।বাংলাভিশনএকটি লাল শাড়ির গল্প নাটকে অভিনয় করেছেন মিলন, মীম, আজাদ আবুল কালাম, গোলাম ফরিদা ছন্দা প্রমুখ। লিখেছেন মোরশেদ চৌধুরী। বিজয়ের গান অনুষ্ঠানের শিল্পীরা হলেন ফাহমিদা নবী, সুবীর নন্দী, হায়দার হোসেন ও আবিদা সুলতানা।বৈশাখী টিভিসকালে দেখানো হবে চাষী নজরুল ইসলাম পরিচালিত পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি ওরা ১১ জন। রাতে সময় কাটুক গানে গানে অনুষ্ঠানে গান করবেন তিমির নন্দী, মালা খান, শশী ও আবিদ।