বিজয় দিবসে রেডিও স্বাধীনে 'স্মৃতিতে ৭১'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্নিঝরা উত্তাল ৭১-এ ত্যাগ, অশ্রু, সাহস আর বিজয়ের গল্প নিয়ে ‘স্মৃতিতে ৭১’ অনুষ্ঠানের আয়োজন করেছে রেডিও স্বাধীন এফএম ৯২.৪। বিজয় দিবসের বিশেষ এ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে ১৬ ডিসেম্বর রাত ১১টায়। অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে থাকবেন শহীদ বুদ্ধিজীবী-সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন হোসেনের সন্তান সাংবাদিক জাহীদ রেজা নূর। ‘স্মৃতিতে ৭১’ অনুষ্ঠানে কথা বলবেন নাট্যব্যক্তিত্ব আলী যাকের, মানবাধিকার কর্মী সুলতানা কামাল ও শিল্পী জিয়াউদ্দিন তারেক আলী।
রেডিও স্বাধীনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুক্তিযুদ্ধের পুরো সময়কালের ওপর ভিত্তি করে অনুষ্ঠানটি কয়েক ভাগে বিভক্ত হবে। ২৫ মার্চের কালরাত থেকে শুরু করে বিজয়ের দিন, মুক্তিযুদ্ধের কার্যক্রম থেকে শুরু করে তার উত্তরাধিকার—এসব নিয়ে এবং নিজেদের দেখা মুক্তিযুদ্ধ নিয়ে বিস্তারিত কথা বলবেন অতিথিরা।