বিজয় দিবসে শুটিংয়ে ইমন-মিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় দিবসে শুরু হয়েছে ইমন ও মিম জুটির নতুন ছবির শুটিং। লতিফুল ইসলাম শিবলীর চিত্রনাট্যে পদ্ম পাতার জল ছবিটি পরিচালনা করছেন তন্ময় তানসেন। আজ রোববার সকালে এফডিসির এক নম্বর ফ্লোরে ছবিটির দৃশ্য ধারণের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ইমন। পদ্ম পাতার জল ইমন ও মিম জুটির তৃতীয় চলচ্চিত্র। ইমন বলেন, ‘আজ থেকে ১০০ বছর আগের একটি ঘটনা নিয়ে ছবির গল্প। এই গল্পে একজন বাইজির সঙ্গে সম্ভ্রান্ত পরিবারের ছেলের প্রেম তুলে ধরা হয়েছে। আমি সম্ভ্রান্ত পরিবারের ছেলের ভূমিকায় অভিনয় করছি।’পদ্ম পাতার জল ছবির প্রথম দিনের শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে ইমন বলেন, ‘ছবিটি যেহেতু ১০০ বছর আগের ঘটনা নিয়ে তাই এর দৃশ্য ধারণের ক্ষেত্রে সেই সময়টাকে পুরোপুরিভাবে ধরার চেষ্টা করা হয়েছে। শুটিংয়ের পুরো আয়োজনটা আমাকে মুগ্ধ করেছে।’ইমন ও মিম এর আগে জুটি হয়ে আরও দুটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এর মধ্যে জোনাকির আলো ছবির শুটিং শেষ হয়েছে। সামনে কাজ করবেন তুমি সন্ধ্যার মেঘমালা ছবির। উল্লেখ্য, গত ২১ নভেম্বর রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে পদ্ম পাতার জল ছবিটির মহরত অনুষ্ঠিত হয়।