বিজয় নিশানশোভিত অন্তিমযাত্রায় অজিত রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিজয় নিশান উড়ছে ওই/ বাংলার ঘরে ঘরে’ গানটি গেয়েছিলেন শিল্পী অজিত রায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। দেশ তখন পরাধীনতার নাগপাশ থেকে মুক্ত হওয়ার জন্য রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বিজয়ের দ্বারপ্রান্তে। সামনে সেই বিশাল আকারের বিজয় নিশান। তারপর ফুলে ফুলে ঢাকা কফিন নিয়ে শববাহী গাড়ি। পেছনে মন্থর পায়ে এগিয়ে চলা অগণিত মানুষ। গতকাল সোমবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মধ্য দুপুরে এমনিভাবেই শুরু হলেছিল শিল্পী অজিত রায়ের অন্তিমযাত্রা।গতকাল সকাল সাড়ে ১০টায় গণসংগীত ও রবীন্দ্রসংগীতশিল্পী স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক অজিত রায়ের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। সর্বস্তরের মানুষ এই নিবেদিতপ্রাণ সংগীতজ্ঞের প্রতি তাঁদের অন্তিম শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেন। মরদেহ আনা হলেই একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর শুরু হয় কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পালা।রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাঁদের প্রতিনিধিরা ফুল দেন। এ ছাড়া অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, সাংসদ রাশেদ খান মেনন, সুরঞ্জিত সেনগুপ্তসহ বিভিন্ন রাজনৈতক দলের নেতা, মুক্তিযোদ্ধা, স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী, বিভিন্ন সংগঠন ও ব্যক্তিগতভাবে শিল্পীর অনুরাগী অসংখ্য মানুষ তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।সংগঠনগুলোর মধ্যে ছিল মুক্তিযোদ্ধা সংসদ, শিল্পকলা একাডেমী, বাংলা একাডেমী, গ্রুপ থিয়েটার ফেডারেশন, পথনাটক পরিষদ, রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা ও সম্মিলন পরিষদ, নজরুলসংগীত শিল্পী সংস্থা, ছায়ানট সংগীত-ভবন, রবিরশ্মি, অভ্যুদয়, ঋষিজ শিল্পীগোষ্ঠী, ক্রান্তি শিল্পীগোষ্ঠী, সত্যেন সেন শিল্পী সংসদ, ঢাকা পদাতিক, সুরের আলো, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ, গণসংগীত পরিষদ, জাতীয় কবিতা পরিষদ, চ্যানেল আই, খেলাঘর, আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, তথ্য ও শিক্ষা মন্ত্রণালয়, নৃত্যশিল্পী সংস্থা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ওয়ার্কাস পার্টি, গণফোরাম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, মহিলা পরিষদ, গণতান্ত্রিক বাম মোর্চা, একুশে চেতনা পরিষদ, সেক্টর কমান্ডারস ফোরাম প্রভৃতি।শ্রদ্ধা নিবেদন করে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী বলেন, গত শতকের ষাটের দশক থেকে যত প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, তার সহায়ক শাক্তি হিসেবে অজিত রায় বিশেষ ভূমিকা রেখেছেন। সারা দেশে তিনি ছুটে গেছেন। ভরাট উদাত্ত কণ্ঠে গণসংগীত গেয়ে মানুষকে উজ্জীবিত করেছেন। ষাটের দশক থেকেই তিনি ‘আমার সোনার বাংলা’ গানটি গেয়ে একে জনসাধারণের কাছে পরিচিত করে তুলেছিলেন। এ ছাড়া তাঁর গাওয়া সত্যেন সেনের ‘সপ্ত সাগর ওঠে উচ্ছলিয়া’, নজরুলের ‘জাগো অনশন বন্দী’, ‘কারার ওই লৌহ কপাট’ গানগুলো গণ-আন্দোলনে জনসাধরণকে অনুপ্রাণিত করেছে। ব্যক্তিগতভাবে তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী ও নির্মোহ চরিত্রের মানুষ।স্বাধীন বাংলা বেতার কেন্দ্রর শিল্পী মনোরঞ্জন ঘোষাল বলেন, ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জন্য শিল্পীদের সংগঠিত করা, সংগীত পরিচালনা, সুরারোপ ও পরিবেশনার ক্ষেত্রে তাঁর ভূমিকা অতুলনীয়। হতাশা তাঁকে কখনো হতোদ্যম করেতে পারেনি। সব সময় আমাদের উজ্জীবিত করেছেন। “চাঁদ তুমি ফিরে যাও”, আখতার হুসেনের লেখা “স্বাধীন স্বাধীন দিকে দিকে”সহ বহু গানের সুরারোপ করেছেন।’গণসংগীতশিল্পী ফকির আলমগীর বলেন, রবীন্দ্রসংগীতশিল্পী ও আধুনিক গানের সুরকার হিসেবে বিশেষভাবে খ্যতি পেলেও তিনি মনেপ্রাণে ছিলেন গণসংগীতের একজন দৃপ্ত পদাতিক। নিজে সুর করেছেন। আবার ষাটের দশকের সেই উত্তাল দিনগুলোতে কালেজের নবীনবরণ অনুষ্ঠান থেকে শুরু করে এমন কোনো শ্রমিক ও রাজনৈতিক সভা-সমাবেশ ছিল না, যেখানে তিনি গণসংগীত গেয়ে জনতাকে উদ্দীপ্ত করেননি।শহীদ মিনারে আনার আগে শিল্পী অজিত রায়ের মরদেহ তাঁর মিরপুরের বাসভবনে এবং সেখান থেকে তাঁর দীর্ঘকালের কর্মস্থল শাহবাগে বেতার কেন্দ্রে আনা হয়।শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বলেন, শিল্পী অজিত রায় জাতির জীবনে নিজেকে একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছিলেন। তাঁর সাংগীতিক জীবনে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক চেতনাকে অবিচ্ছেদ্য অংশ করে তুলেছিলেন। এই আদর্শই তাঁকে মুক্তিযুদ্ধসহ সব গণ-আন্দোলনে সক্রিয় রেখেছে। তিনি শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানান। নীরবতা পালন শেষে শিল্পীরা সমবেত কণ্ঠে ‘জীবন মরণের সীমানা পেরিয়ে’, ‘তোমার অসীমে প্রাণ মন লয়ে’ গানগুলো পরিবেশন করেন।এরপর শুরু হয় শোকযাত্রা। দীর্ষ শোকযাত্রা করে মরদেহ অন্তিম প্রার্থনার জন্য টিকাটুলির রামকৃষ্ণ মিশন রোডে আনা হয়। প্রার্থনা শেষে পোস্তগোলা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়।পুরস্কার পাচ্ছেন তিন সাহিত্যিকপশ্চিমবঙ্গের সুরমা চৌধুরী স্মৃতি আন্তর্জাতিক পুরস্কারের জন্য বাংলাদেশের ঔপন্যাসিক আখতারুজ্জামান ইলিয়াস (মরণোত্তর), ইমদাদুল হক মিলন, সেলিনা হোসেন ও পশ্চিমবঙ্গের প্রফুল্ল রায়ের নাম ঘোষণা করা হয়েছে। সাহিত্যে বিশেষ অবদানের জন্য সম্প্রতি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইআইপিএম) এ পুরস্কার ঘোষণা করেছে।ঢাকায় আগামী একুশে বইমেলায় অথবা কলকাতায় আইআইপিএম ক্যাম্পাসে ঘরোয়া অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে আইআইপিএম। পুরস্কারের অর্থমূল্য এক লাখ মার্কিন ডলার। পুরস্কারের এই অর্থ চার লেখকের সবাইকে সমবণ্টন করে দেওয়া হবে।আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস খোয়াবনামা, ইমদাদুল হক মিলনের নূরজাহান, সেলিনা হোসেনের গায়ত্রী সন্ধ্যা এবং প্রফুল্ল রায়ের কেয়া পাতার নৌকার জন্য তাঁদের এ পুরস্কার দেওয়া হবে।এ ব্যাপারে আইআইপিএমের প্রতিষ্ঠাতা পরিচালক ও পুরস্কার কমিটির চেয়ারম্যান ড. মলয় চৌধুরী বলেন, ‘আমি আখতারুজ্জামান ইলিয়াস, ইমদাদুল হক মিলন, সেলিনা হোসেন ও প্রফুল্ল রায়ের লেখা পড়ে অত্যন্ত আলোড়িত হয়েছি। গল্প বলার চাতুরতা, স্বতন্ত্র কৌশল ও প্রতিটি সূক্ষ্ম বর্ণনায় যে আকর্ষণ রয়েছে, সেসবের জন্যই লেখকদের এই পুরস্কার প্রাপ্য। বিজ্ঞপ্তি।রবীন্দ্রসংগীতে মণিপুরি আঙ্গিকে নৃত্যকমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, জনপ্রিয় রবীন্দ্রসংগীতের সঙ্গে মণিপুরি আঙ্গিকে নৃত্য পরিবেশন করে শিল্পীরা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছেন।গত শনিবার বিকেলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে মণিপুরি ললিতকলা একাডেমীতে মণিপুর থিয়েটারের নৃত্যশিল্পীরা এই নৃত্য পরিবেশন করেন। বিধান চন্দ্র সিংহের পরিচালনায় বিষ্ণুপ্রিয়া মণিপুরি ও মণিপুরি আঙ্গিকে নৃত্য পরিবেশন করেন মণিপুরী থিয়েটারের শিল্পীরা। এ ছাড়া খ্যাতিমান মণিপুরি সংগীতশিল্পী সুনীতি সিনহা বাংলা ও মণিপুরি ভাষার গান গেয়ে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন।মণিপুরি যুবকল্যাণ সংস্থার নবনির্বাচিত কমিটির অভিষেক উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন মণিলাল সিংহ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরী।