বিজয়ী হলেন যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয়ীদের নাম তোলার পর উচ্ছ্বসিত সংগীতশিল্পী ইমরান ও কণা
বিজয়ীদের নাম তোলার পর উচ্ছ্বসিত সংগীতশিল্পী ইমরান ও কণা

‘মেরিল প্রথম আলো পুরস্কার’ ২০১৬-এর প্রথম পর্বে যাঁরা কুপন, ফেসবুক, অনলাইন এবং এসএমএসের মাধ্যমে প্রিয় তারকাকে ভোট করেছেন, তাঁদের মধ্য থেকে লটারির মাধ্যমে যাঁরা বিজয়ী হয়েছেন তাঁদের নাম আজ ছাপা হলো। বিজয়ীদের কুপনগুলো তুলেছেন প্রথম পর্বে মনোনয়নপ্রাপ্ত এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী কণা ও ইমরান। গত মঙ্গলবার বিকেলে প্রথম আলো ভবনে অনুষ্ঠিত হয় ড্র পর্বটি।
পাঠক জরিপে যাঁরা ভোট করেছেন, তাঁদের মধ্য থেকে প্রথম হয়েছেন নোয়াখালী সরকারি কলেজের বিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থী এম এন শাকিল। তাঁর বাড়ি নোয়াখালীর ধর্মপুরে। তিনি ভোট করেছিলেন এসএমএসে। পুরস্কার হিসেবে তিনি পাচ্ছেন একটি মোটরসাইকেল।
দ্বিতীয় পুরস্কার একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি, পাচ্ছেন রুমানা রহমান। তিনি ভোট করেছেন অনলাইনে। তাঁর ই-মেইল ঠিকানা [email protected]।
তৃতীয় পুরস্কার একটি স্মার্টফোন, পাচ্ছেন যশোরের মনিরামপুরের হানুয়ার গ্রামের আশরাফুন্নাহার শেফা।
সব পর্ব শেষে একসঙ্গে বিজয়ীদের পুরস্কার তুলে দেওয়া হবে। এ বিষয়ে প্রথম আলো থেকে যোগাযোগ করা হবে।