বিজয়ী হ্যারি পটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খোদ হ্যারি পটার স্রষ্টা জে কে রাওলিংয়ের বিরুদ্ধেই নকলবাজির অভিযোগ! হ্যারি পটার সিরিজের চতুর্থ কিস্তি গবলেট অব ফায়ার নাকি আসলে অ্যাড্রিয়ান জ্যাকবসের দ্য অ্যাডভেঞ্চারস অব উইলি দ্য উইজার্ড থেকে নকল করে লেখা। ঘটনা গড়িয়েছে মামলামোকদ্দমা পর্যন্ত। শেষ পর্যন্ত অবশ্য জয় পেয়েছে হ্যারি পটারই। যুক্তরাষ্ট্রের বিচারক রায় দিয়েছেন, দুটি বইয়ের মধ্যে বড় ধরনের তফাৎ আছে। লেখার ধরন বা বিষয়—কোনো দিক থেকেই দুটি বইকে এক করা যাবে না। রায়ে দারুণ খুশি হ্যারি পটার-এর প্রকাশক। ইংরেজ লেখক অ্যাড্রিয়ান জ্যাকবস ১৯৯৭ সালে মারা যান। ওয়েবসাইট।