বিজয়ীদের কাছে পুরস্কার প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেরিল-প্রথম আলো পুরস্কার-২০১০-এর তারকা জরিপের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে আগামী শনিবার। তারকা জরিপের নকআউট পর্ব-১ ও চূড়ান্ত পর্বের কুপন এবং এসএমএসে গাড়ি, মোটরসাইকেল, ল্যাপটপ কম্পিউটার, টেলিভিশন, মোবাইল ফোন ও ক্যাসেট প্লেয়ার বিজয়ীদের শনিবার বেলা সাড়ে তিনটার মধ্যে ধানমন্ডির বেঙ্গল ক্যাফেতে (বাড়ি-২৭৫/এফ, সড়ক-পুরাতন ২৭) উপস্থিত থাকতে হবে। এ ছাড়া এক হাজার টাকার প্রাইজবন্ড বিজয়ীদের মধ্যে যাঁরা এখনো প্রাইজবন্ড সংগ্রহ করেননি, তাঁদের ২০ জুলাইয়ের মধ্যে যেকোনো দিন (শুক্রবার ছাড়া) অফিস চলাকালীন (বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা) প্রথম আলোর (সিএ ভবন, ষষ্ঠ তলা, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা; ফোন: ৮১১৫৩০৭-১০, বর্ধিত-১৬২০) ব্র্যান্ড বিভাগ থেকে পুরস্কার সংগ্রহ করতে হবে। নির্ধারিত সময় ছাড়া অন্য কোনো সময় পুরস্কারের দাবি গ্রহণযোগ্য হবে না। বিজয়ীদের প্রমাণপত্র হিসেবে কুপনে বা এসএমএসে ব্যবহূত মোবাইল ফোন ও জাতীয় পরিচয়পত্র/পাসপোর্টের কপি সঙ্গে নিয়ে আসতে হবে।